বিজয় বার্তা ২৪ ডট কম
৭১ এর আগে কে কি ছিলো আর পরে কি আছে তা বিবেচনার বিষয়। সত্য বেরিয়ে আসতেছে। কে ভূমি খায় আর কে কি করে সবই বেরিয়ে আসতেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
বুধবার(৩০ ডিসেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গণে মহানগর আওয়ামীলীগ ১১-১৮ নং ওয়ার্ড আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বুধবার(৩০ ডিসেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গণে মহানগর আওয়ামীলীগ ১১-১৮ নং ওয়ার্ড আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন,আমাদের দলের অনেকই আছে যারা অতীতের অনেক কিছু ভুলে যান। ভুলে গিয়ে কেউ কেউ আইসিটি অ্যাক্টে খোকন সাহার বিরুদ্ধে মামলা করতে চান। তারা
আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি তো নেতাদের ডাকবোই। উনারা তো আমাদের নেতা। নেতাগিরি করবেন নৌকা নিয়া, আনেয়ার ভাই বাদল ভাই সভাপতি হবেন, বাদল খোকন সেক্রেটারি হবেন। আর বঙ্গবন্ধুর গায়ে হাত দিবো মাঠে কি নামবেন না? মাঠে নেমে অবস্থান পরিষ্কার করেন। আমি আমার দায়িত্ববোধ থেকে দাওয়াত দিয়েছি। বঙ্গবন্ধুর নাম ও নেত্রীর ছবি বেচে আর নৌকা দিয়া ক্ষমতা উপভোগ করবো। আর আঘাত আসলে অন্য লোকের সাথে বসে চা খাবো তা হবে না।
তিনি আরো বলেন, মেয়রকে দাওয়াত করাতে অনেকে রাগ করছে। বেশ ভালোই রাগ করছে। ওপেনলি বলতেছি কেউ রাগ কইরেন না। আমরা চাই, যে সংকট দেশে এসেছে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে । আর প্রতিটি মানুষ কিছু না কিছু ভুল করে। তাদেরকে সেই ভুলের সংশোধন করতে দেয়া উচিত। সেই কারণে আমি বয়সে বড় তাকে দাওয়াত করেছি। কবুল করা কিংবা না করা তার ইচ্ছা। আমার দাওয়াতে তো তার আসার কথা না। এই দাওয়াত তো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে। এই দাওয়াত তো আওয়ামীলীগের না এই দাওয়াত স্বাধীনতার স্বপক্ষের শক্তির দাওয়াত। ঐ শক্তিকে বুঝাতে হবে নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ছিলো আছে এবং বর্তমানে সারাদেশে নারায়ণগঞ্জ জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী ঘাটি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি রবিউল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজল, আব্দুল করিম বাবু, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

