বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষন অধিদপ্তরের ৪৪ তম কোর্স সমাপনী ও ক্রেষ্ট বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জালকুড়িস্থ প্রশিক্ষন কেন্দ্রের হল রুমে স্বাস্থ্যবিধী মেনে দুরুত্ব বজায় রেখে এ আয়োজন করা হয়। কম্পিউটার বেসিক আইটি এন্ড অ্যাপ্লিকেশন (৬ মাস ব্যাপী) কোর্সের ৭৬ জন প্রশিক্ষনার্থীদের উপস্থিতিতে মোঃ তানভীর হাসানের সঞ্চালনায় এবং কম্পিউটার প্রশিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক এ.কে.এম শাহরিয়া রেজা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সেলিমুল ইসলাম, একে এম আবদুল্লাহ ভুইয়া।
উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন , এখন পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে প্রশিক্ষন নিয়ে সারাদেশে শ্রেষ্ট আত্মকর্মী ও সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের ১৬ জন। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পযর্ন্ত জাতীয় যুব পুরস্কার পেয়েছেন ৫ জন। এ বছরও তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আরও ২ জন পেয়েছে জাতীয় যুব পুরস্কার।
আমরা শুধু প্রশিক্ষণই দেই না। প্রশিক্ষণ গ্রহণকারীদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে ঋন প্রদান করি। এখন পর্যন্ত জেলার সাড়ে ৭ হাজার মানুষের মাঝে প্রায় ২৪ কোটি টাকার ক্রমপুঞ্জিত ঋণ ও কর্ম সংস্থান ব্যাংক থেকে ৩৫৭.০৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছি। এছাড়া বিদেশে যাওয়া, অধিক বেতনে চাকুরীতে অগ্রাধিকার, টেকনিক্যাল কোরে চাকুরী সুবিধা, সরকারি-বেসরকারি চাকুরীর সুবিধা প্রদান করি। অনেক যুবক পড়া লেখা শেষে বেকার হয়ে বাসায় থাকেন। ভাবেন সে বুঝি কিছু করতে পারবে না। অথচ বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তির জোয়ার আরো বাড়িয়ে দিয়েছে। ফ্রিল্যান্সারদের স্বীকৃতি স্বরুপ তাদের আইডি কার্ডের ব্যাবস্থা করেছে। তাই আমি বলবো, আপনারা আপনাদের আশপাশের মানুষদের কাছে সরকারের সেবার তথ্য ছড়িয়ে দিন। আরও আপনারাও আত্মকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন।

