বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক মেয়র আইভী ও তার পরিবারের পরিবার কতৃক হিন্দু দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগ এনে নারায়ণগঞ্জের সর্বোস্তরের সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে বুধবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তরা বলেন, মেয়র আইভী আপনি যদি এসব অপকর্ম থেকে সরে না আসেন তাহলে এই নারায়ণগঞ্জবাসী আপনাকে সালাম দিয়ে বিদায় করে দিবে। সর্তক হয়ে যান! নারায়ণগঞ্জবাসী আন্দোলন করতে জানে। তাদের রক্তে মিশে আছে সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। প্রয়োজনে আপনার মত ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলন করবে নারায়ণগঞ্জ প্রয়োজনে আপনাকে টেনে হিচড়ে ঐ মঞ্চ থেকে বিদায় করবে নারায়ণগঞ্জবাসী। যে কয়দিন আছেন এসব বাদ দিয়ে জনগণের সেবা করেন। ক্ষমা চান নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে।
এসময় নারায়ণগঞ্জর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার সাহা’র সভাপতিত্বে অনশন কর্মসূচীতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) জেলা কমিটির সহসভাপতি ডা. বিধান চন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বিকেএমইএ এর সহসভাপতি সেলিম সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি মোহসীন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি, বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ। হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর কমিটির সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর কমিটির সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি অঞ্জন দাস, হিন্দু মহাজোটের জেলা সভাপতি অ্যাড. রঞ্জিত, পালপাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল প্রমুখ।
এসময় এই কর্মসূচিতে আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একত্মতা প্রকাশ করেছেন।

