বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী সন্তানকে খুঁজতে গিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মুসলিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরেক আসামী পলাতক রয়েছে।
এর আগে ফতুল্লার মুসলিমনগর এলাকায় বৃহস্পতিবার রাতে এই ধর্ষনের ঘটনা ঘটে। শুক্রবার রাতে চারজনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় ওই ভুক্তভোগী গৃহবধু একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হল ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত. আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে চা দোকানদার আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রিকশাচালক রাজ বল্লভ (৬২)।
মামলায় উল্লেখ্য করা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৭ বছর বয়সী ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় ইজিবাইক চালক। এরপর দুইদিন বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে স্বামী সন্তানকে খুঁজতে বের হয় ৩৭ বছর বয়সী গৃহবধূ। পরে মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে গিয়ে স্বামী ও সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে চারজন মিলে গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারি স্কুলের পিছনে নিয়ে যায়। সেখানে পর্যায়ক্রমে তিনজন ধর্ষণ ও একজন শ্লীলতাহানি করেছে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকি দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় গৃহবধূ তার আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান,
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি আরও তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। আগামীকাল সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

