বিজয় বার্তা ২৪ ডট কম
ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দ্যেশে শুরু হওয়া লংমার্চ নারায়ণগঞ্জে সমাবেশ করেছে। শুক্রবার দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা ৯ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
এর আগে সকাল ১১ টায় রাজধানীর শাহবাগ থেকে লংমার্চ যাত্রা শুরু করে। শনিবার সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীতে সমাবেশ করে উল্টো যাত্রা করবেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তরা বলেন, ৯ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কোন বাহিনীর ও পুলিশ দিয়ে আঘাত করে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত লংমার্চ থামানো যাবে না।
সমাবেশে উপস্থিতি ছিলেন, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, নারায়ণগঞ্জের মহিলা পরিষদের সভপতি লক্ষী চক্রবর্তী, নারী সংহতির সম্পাদক রানী।

