বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের দেওভোগ থেকে অপহৃত স্বপ্না ধর (১৫) আড়াইহাজার থেকে উদ্ধার হয়েছে। নারায়ণগঞ্জ পিবিআই বুধবার বিকালে স্বপ্নার মেডিক্যাল পরীক্ষা ও আদালতে জবানবন্দীর পর তাকে তার মায়ের হেফাজতে দেয়া হয়েছে। গত মাসের ১০ তারিখে স্বপ্ন্াকে নয়ন তাকে অপহরণ করে নিয়ে গেলে আদালতে মামলা দায়ের হয়। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নারায়ণগঞ্জের খানপুর বৌবাজার এলাকার মতিনের ছেলে নয়ন (১৮) তার সহযোগীদের নিয়ে গত ১০ সেপ্টেম্বর বিদ্যানিকেতনের সামনে থেকে মাইক্রোবাসে স্বপ্নাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর মা রূপালী ধর বাদী হয়ে নয়নসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়নগঞ্জ আদালতে পিটিশন (নং- ৩৪৯/২০২০) মামলা করেন। আদালত উক্ত মামলাটি তদন্তের জন্য পিবিআই নারায়নগঞ্জকে নির্দেশ দেন। পিবিআই নারায়নগঞ্জ উপ-পুলিশ পরিদর্শক আবু সায়েম মামলাটির তদন্তভার গ্রহন করেন। মামলার তদন্তভার গ্রহন করার পর স্বপ্না ধরকে উদ্ধারের লক্ষ্যে নারায়নগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে মামলার নিয়োজিত গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম), পুলিশ সুপার, পিবিআই নারায়নগঞ্জ জেলা এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় তদন্তকারী অফিসার এর নেতৃত্বে একটি টিম স্বপ্নার অবস্থান নিশ্চিত হয়ে আড়াইহাজার থানার কল্যানদী এলাকায় অভিযান চালিয়ে স্বপ্নাকে উদ্ধার করে পিবিআই। উদ্ধারের পর স্বপ্নার মেডিকেল পরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করার পর আদালতের নিদের্শে তাকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আবু সায়েম জানান, অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারে আভিযান অব্যহত য়েছে।

