বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে চিকিৎসাধীন অবস্থায় দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। জেলায় একজন ডাক্তার, একজন নারী ভাইস চেয়ারম্যান, একজন সাংবাদিক সহ নতুন ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৯৬ জন ও মোট আক্রান্ত হয়েছেন ৪০৭৫ জন। এদিকে নতুন করে ২১০ জন সহ মোট ১৫৩৮ করোনা রোগী সুস্থ্য হয়েয়েন। গত চব্বিশ ঘন্টায় ৩১৮ জন সহ মোট ১৮৭৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

