বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নতুন করে ১৩৮ জন করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত চব্বিশ ঘন্টায় নতুন কোন মৃত্যু নেই। এই পর্যন্ত মোট মৃত্যু ৮৫ জন ও মোট আক্রান্ত ৩২৯১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় গত চব্বিশ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের ১০ জন কারারক্ষী সহ ২৯ জন সুস্থ্য হয়েছেন। এছাড়া মোট ৮৪৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। গত চব্বিশ ঘন্টায় ৭১৭ জন মোট ১৪৮০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

