বিজয় বার্তা ২৪ ডট কম
করোনার এই মহামারীতে ৭ম বারের মত ঈদ খাদ্য সামগ্রী অসহায় কর্মহীনদের মাঝে বিতরণ করেছেন তরুনমেলা ক্রীড়া ও সামাজিক সংগঠন। এবারের খাদ্য সামগ্রী কানাডা প্রবাসী রেইজার সংগঠনের সহায়তায় করা হয়েছে। শনিবার দুপুরে শহরের জমিদারী কাচারীগল্লি এলাকায় বিতরণ করা হয়। ২৫০ প্যাকেট খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- ভাতের চাল ৩ কেজি, পোলাউ চাল দেড় কেজি, মুশরি ডাল ২ কেজি, এ্যাংকার ডাল ১ কেজি, তেল এক লিটার, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, লবন আধা কেজি, চিনি ১ কেজি, গুড়া দুধ ২৫০ গ্রাম, সেমাই ৪০০ গ্রাম ও সাবান একটা ইত্যাদি।
করোনা ভাইরাসে প্রভাবের শুরু থেকেই কাজ করছে তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনটি। এলাকায় নিয়মিত জীবানু নাশক ছিটানো। এলাকার প্রবেশ পথে হাত ধোয়া ব্যবস্থা করা হয়েছে। ৭ম বারে প্রায় ২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী এই পর্যন্ত প্রদান করা হয়েছে এবং ভবিষ্যৎ এর আরো দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তরুন মেলা সংগঠনের সভাপতি তৌহিদ হাসান পিয়াল জানান, করোনার শুরু থেকেই আমাদের তরুন মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনটি এলাকার মানুষের কাজ করছে। নিয়মিত জীবানুনাশক ছিটানো ও প্রবেশ পথে হাত ধোয়া ব্যবস্থা করা হয়েছে। এই পর্যন্ত সাত বার আমরা এলাকার মানুষের জন্য ও এলাকার বাইরের মানুষকেও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবারের খাদ্য সামগ্রী বিতরণে কানাডা প্রবাসী রেইজার সংগঠনটি আমাদের সহায়তা করেছে। সংগঠনের সবার পক্ষ থেকে আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সহায়তায় ঈদ সামগ্রী বিতরণে দুঃস্থদের মুখে একটু হলেও হাসি ফুটবে। আপনারা যখা সম্ভব ঘরে থাকুন সুস্থ্য থাকুন ও নিরাপদে থাকুন।

