বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, খানপুর ৩০০ শয্যা(করোনা) হাসপাতালে পিসিআর ল্যাব, আইসিইউ স্থাপন করা হয়েছে এখানে শামীম ওসমানের যথেষ্ট ভূমিকা ছিল। শামীম ওসমানের মাধ্যমে নারায়ণগঞ্জ হাইস্কুল এবং সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি নমুনা সংগ্রহ সেন্টার স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও আমরা একে অপরের সহযোগীতা নিয়ে আরো সুন্দর ভাবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবো।
শনিবার ৯ মে দুপুরে নারায়ণগঞ্জ কলেজের মাঠ প্রাঙ্গনে শ্রমিক নেতৃবৃন্দদের মাধ্যমে ২৭০০ পরিবারের মাঝে ৫৪ হাজার কেজি চাল বিতরনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দুটি ভাই নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। আমাদের দুই জনের দল ভিন্ন হলেও আমাদের মতাদর্শ এক, আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শামীম ওসমান এবং আমি পরামর্শ করে একে অপরের সহযোগীতা এবং দিক নির্দেশনা মোতাবেক সাধ্যমত জনগনের পাশে থাকার চেষ্টা করে চলেছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি সাথে সাথে নারায়ণগঞ্জ=৪ আসনের সংসদ সদস্য ভিডিও বার্তায় ও বিভিন্ন গনমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য বিভাগের কাছে হাত জোর করে অনুরোধ জানিয়ে নারায়ণগঞ্জ ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। এছাড়া এমপি শামীম ওসমানের নিজ উদ্যোগে নারায়ণগঞ্জে একটি বেসরকারী প্রতিষ্ঠান দুই স্থানে প্রতিদিন করোনার নমুনা সংগ্রহ করেছেন। এদিকে শামীম ওসমান তার নিজ অর্থায়নে এ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সুরক্ষা প্রদান করেছেন।

