বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮ কর্মকর্তাসহ ৯ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।
এদের মধ্যে ৪ জন উপ পরিদর্শক (এসআই), ২ জন সহকারি উপ পরিদর্শক (এএসআই), ২ জন প্রশিক্ষনরত উপ পরিদর্শক (পিএসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
ওসি কামরুল ফারুক জানান, আমাদের থানার ৯ জন ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন। এদেরকে জেলা পুলিশ লাইনসে আইসোলেশনে রাখা হয়েছে। আমার থানার ইতোমধ্যে কর্মকর্তাদের সংকট হয়েছে। আমরা নতুন ও বিকল্প টিম মিলিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছি।

