বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মরনঘাতি করোনা ভাইরাসে নতুন করে মৃত্যুর মিছিলে যোগ হল আরো ৪ জন। এই নিয়ে জেলায় মোট মৃত্যু দাড়ালো ৪৬। মোট আক্রান্তের সংথ্যা ছাড়ালো ১ হাজার এক জনে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৬৮ জনের। এদিকে জেলায় মোট ৪২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

