বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে নারায়ণগঞ্জে লকডাউন চলছে। নারায়ণগঞ্জের সবগুলো প্রবেশদ্বারে চেক পোস্ট সব বন্ধ করে দেওয়া হলেও নানা অজুহাতে বাইরে বের হয়ে আসছে মানুষ। এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকায় আইনশৃংখলাবাহিনীকে কঠোর অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে গতকালের তুলনায় আজ শহরের রাস্তায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে বেশি।
নারায়ণগঞ্জ রেড জোন ঘোষনা করা হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে করোনা ফোকাল পারসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইসোলেশনে আছেন। জেলার ডিসি জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম কোয়ারেন্টাইনে আছেন। জেলা প্রশাসকের নমুনা নিয়ে পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে। তিনি এখন সুস্থ্য আছেন।
এদিকে জেলা সিভিল সার্জন জানান, এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত গতকাল ছিল ৪৬ জন । আইইডিসিআর এর সূত্র নতুন আক্রান্ত ১৩ জন। আর সর্বমোট আক্রান্ত ৫৯।

