বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের দুর্যোগকালীন কর্মহীন হয়ে পড়া ৩ হাজার পরিবারের বাড়ি বাড়ি যেয়ে নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহযোগীতা সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্মহীন পরিবারগুলোর কাছে পৌছানো শুরু করা হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের পক্ষ থেকে কাউন্সিলরের নিকট প্রদানকৃত ৭ হাজার কেজি চাউল এবং ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের উদ্যোগে ১৮ হাজার কেজি (সর্বমোট ২৫ হাজার কেজি) চাউল এবং ‘স্লোগান’ সংগঠনের পক্ষ থেকে প্রদানকৃত ৫ হাজার কেজি আটা ২৫০০ দুঃস্থ পরিবারের কাছে কাউন্সিলরের পক্ষ থেকে পৌছে দেওয়া হবে। যার মধ্যে প্রতিটি পরিবার পাবে ১০ কেজি চাউল এবং ২ কেজি আটা।
এছাড়া, নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সভাপতি তানভীর আহমেদ টিটু ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও লবন) কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল এর কাছে হস্তান্তর করেন। যা ১৬নং ওয়ার্ডের আরো ৫০০ টি অসহায় পরিবারের মাঝে কাউ

