বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ শিক্ষামন্ত্রনালয়ের উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমরা কতটুকু ধন্য কতটুকু কৃতজ্ঞ যে, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশে কিছুই হতোনা। এদেশের উন্নয়ণ, আমার তোমাদের অধিকার, সকলের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এগুলো কিছুই হতো না।
বৃহষ্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের মর্গান স্কুল এন্ড কলেজের নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা এই বছরই বিদায় নিচ্ছো তারা একটি ঐতিহাসিক বছরে বিদায় নিচ্ছো। কারন এদেশের ইতিহাসে একশ দশ বছরের ইতিহাসে মুজিব বর্ষ এই বছর একবারই এসেছে। তাই তোমরা শিক্ষার্থীরা অনেক সৌভাগবান বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের কাছে কোন দাবি দাওয়াই অপূর্ন থাকবে না। আমাদের সবাইকে হাতে হাত রেখে দেশ গড়ার কাজে নামতে হবে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও স্কুলের গভর্নিয় বডির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেহেদী হাসান, মগ্যার্ন গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশোক কুমার সাহা সহ প্রমুখ।
