বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ২ দিন পর অটো চালক মজুরউদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শণিবার দুপুর ১২ টার দিকে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টরের শিম বাগানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মজুরউদ্দিন কেয়ারিয়া এলাকার আফতার উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, মজুরউদ্দিন গত ৯ জানুয়ারী রাত্রে নিখোঁজ হয়। নিহত মজুরউদ্দিনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘঠনাস্থলে পৌছে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টরের ৪০২ নং রাস্তার ১নং প্লটের শিম বাগানের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটো ছিনতাইয়ের পর তাকে হত্যা করে হত্যাকারীরা লাশ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

