বিজয় বার্তা ২৪ ডট কম
১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ।
শুক্রবার বিকেলে শহরের ২ নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন কাউসার, মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি সৈকত বাপ্পি, মহানগর শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন জামান সৌরভ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সুমন, মহানগর দপ্তর সম্পাদক গোলাম হায়দার সজীব। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আশ্রাফুল ইসলাম, মোঃ নাহিদ হোসাইন, সাফায়েত ইসলাম শামীম, শরীফ হোসেন সানি সহ মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

