বিজয় বার্তা ২৪ ডট কম
একে এম অয়ন ওসমানের পক্ষ থেকে ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
শুক্রবার সকালে শহরের ২ নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলার সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগরের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, জেলার সিনিয়র সহ সভাপতি শাহরিয়া রেজা হিমেল, মহানগের সহ সভাপতি শুভ রায়, সহ সভাপতি আরাফাত আবেদীন খুশবো, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান জুয়েল, ফয়সাল সহ অন্যান্যরা।

