বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ক্রেতা সেজে সুমন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এসময় তার কাছ থেকে পাচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে থানার মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে নবাগত এসপি জায়েদুল আলমের নির্দেশনায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুমন জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার নূর ব্যাপারীর ছেলে।
এ ব্যাপারে এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯ টায় ক্রেতা সেজে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

