বিজয় বার্তা ২৪ ডট কম
“শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি”। “আমার নেত্রী তোমার নেত্রী, শেখ হাসিনা শেখ হাসিনা”, “শামীম ওসমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি” “অয়ন ওসমানের নেতৃত্বে আমরা আছি একসাথে” এই শ্লোগানে ঢাকার অলিগলির রাজপথ বিশাল শো ডাউন নিয়ে কম্পিত করলো জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শনিবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান ও অয়ন ওসমানের পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন তারা।

এদিকে সকাল ৮ টায় আওয়ামীলীগ অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ১০ টায় চাষাঢ়া শহীদ মিনারে আওয়ামীলীগ,যুবলীগকে সাথে নিয়ে কেক কাটেন নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর স্ব স্ব স্থান থেকে বাস যোগে এসে সাইনবোর্ড এলাকায় একত্রিত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানে যোগদান করেন তারা।
শো ডাউনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শুভ রায়, নাসিম মাহমুদ তপন, জেলার সহ-সভাপতি টিপু সুলতান, আরফাত আবেদীন খুশবো, মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, জেলার যুগ্ন সাধারন সম্পাদক মোরসালিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সৌরভ, সৈয়দ মোস্তাক আহম্মেদ হাসিব। এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, জিতু, আসাদুজ্জামান, অনিক, পিয়াস, ফাহিম, অর্পন, মেহেদী হাসান, ফরহাদ, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল, বাসেদ প্রধান, শাওন, নাসিম,রিদয়, রাতুল, অর্ণব, মুরাদ, মমিন, রিফাত, জুয়েল, ইসমার, সাকিব, মামুন, রিয়াজউদ্দিন কবীর,তামিম, আইন কলেজের ভিপি এম এম হাসান, জিএস আমজাদ হোসেন, এজিএস শাহাদাৎ, ইকবাল, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা বন্দর সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দরা।


এসময় বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ায় তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

