বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের জেলার কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একই দিনে দুপুর ৩ টায় থানা ও জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারী সহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ নূরে-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব সুবাস চন্দ্র সাহা সহ জেলার উর্দ্বতন কর্মকর্তাগন।
উক্ত অনুষ্ঠানে তিনি সকলের সাথে পরিচিত হন এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের সহযোগীতা কামনা করেন। শতভাগ সততা ও স্বচ্ছতার সহিত দায়িত্ব পালনে সকলের সহায়তা চান।

