বিজয় বার্তা ২৪ ডট কম
সদর উপজেলার রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
সোমবার(৩০ ডিসেম্বর) দুপুরে বক্তবলীর রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ করেন তিনি। এসময় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলী, রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ বলেন, অসুস্থার জন্য চাইলে প্রোগ্রামটা বাদ দেয়া যেতো। যখন এই ছোট ছোট বাচ্চাদের কথা মনে হয়েছে তখন আমার এই অসুস্থতা আর অসুস্থতা মনে হয়নি। আমাদের অলসতার সুযোগ নেই। তোমরা যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের জেগে থাকা। আমরা অলসতা করলে তোমাদের স্বপ্ন পূরণ হবে না। কিন্তু তোমাদের কাছেও আমাদের দাবি আছে আর তা হচ্ছে ঠিক মত লেখাপড়া করা এবং ঠিকমত স্কুলে আসা। তোমার উপর যে দায়িত্ব সে দায়িত্ব তুমি পালন করবে।
এসময় শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা যাই পারেন বাসা থেকে রান্না করে খাবার দিয়ে দিবেন। যাতে করে বাইরে থেকে বাচ্চাদের কোনো খাবার খেতে না হয়। কারণ আপনার বাচ্চাকে সুস্থ থাকতে হবে। আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনার মেয়ে সন্তানদের বাল্যবিবাহ দিবেন না। বাল্যবিবাহ দিয়ে তাদের উজ্জল ভবিষ্যত ধ্বংস করবেন না। আমি এই বক্তবলীতে বারবার আসতে চাই তবে বাল্যবিবাহ বন্ধ করতে না আপনাদের ভালোবাসার টানে আসতে চাই।
বক্তব্য শেষে ২০০ শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স এবং বক্তাবলী ইউনিয়নের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে “যৌন নিপীড়ন ও ইভটিজিং না করি নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ি” এই স্লোগান সম্বলিত ব্যানার তুলে দেন ইউএনও নাহিদা বারিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাতা হাজী গোলাম হোসেন,রামনগর এলাকার মাদবর মোঃ নাসির, বক্তাবলি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ মোতালেব প্রমুখ।

