বিজয় বার্তা ২৪ ডট কম
নারাণগঞ্জের সোনারগায়ে প্রতিবন্ধী বিধবা নারীকে তারই ভাসুর ইকবালের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার সরকারী ডিগ্রি কলেজের পিছনে আমতলা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে শনিবার সকালে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার এসআই আমিনুর ইসলাম জানান, ইকবাল হোসেন দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ওই নারীর ডাক চিৎকারে ইলবালের স্ত্রী দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। ইকাবাল তখন কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ইকবালকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় প্রতিবন্ধী নারীর ছেলে বাদি হয়ে সোনারগা থানায় একটি মামলা দায়ের করেন।

