বিজয় বার্তা ২৪ ডট কম
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীরদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রিয় ফেসবুক গ্রুপ “নারায়ণগঞ্জস্থান”।
সোমবার সকালে শহররে চাষাঢ়া বিজস্তম্ভে এই ফুলেল শ্রদ্ধা জানান তারা।
ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন রিদয় বলেন, যারা নারায়ণগঞ্জস্থান গ্রুপের পক্ষ থেকে বিজয় র্যালিটিতে অংশগ্রহন করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। এবারের র্যালিটিতে আমাদের গ্রুপের মেম্বারদের পাশাপাশি লাল সবুজের পতাকায় শুভ দাস শিশু প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত পথশিশুরা অংশগ্রহণ করেন আমাদের র্যালিটিতে। র্যালিটি শুরু হয় চাষাঢ়া বালুরমাঠ থেকে সকাল ৮ টায়, চাষাঢ়া বিজয় স্তম্ভে গ্রুপের পক্ষ থেকে শহীদ দের শ্রদ্ধা জানানোর মাধ্যমে র্যালিটি সমাপ্ত হয়। আরেফিন রওশন রিদয় আরো বলেন, গ্রুপের প্রানশক্তি মেম্বাররা আর তাদের অংশগ্রহণের কারনেই গ্রুপের প্রোগ্রাম গুলি সফলভাবে করতে পারি। র্যালিটিতে অংশগ্রহণকারী সকলকে আবারো ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলো নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন রিদয়, মেহেরাব হোসেন অপু, রিদওয়ান আমীন, মডারেটর অভিজিৎ সাহা, সামসুর রহমান, সারফারাজ সুলতান, সাঈদ সানি, মাফুজ নয়ন, এছাড়া আরো উপস্থিত ছিলেন কামরুল হাসান, নাহিদ, তাওলাদ, সাহিদ, সিয়াম, জনি, মহিন, শুভ, শাওন, জাকারিয়া, সালাউদ্দীন, হাফিজ, আদর, সায়েদ, মামুন, সঞ্জয়, রেজাউল, শাওন, মুন্না, মেহেদি, মাদানি, আল মামুন, সাফাত, জেনি, পান্না, মৌ দাস, রাফায়েত প্রমূখ।

