বিজয় বার্তা ২৪ ডট কম
১৬ ডিসেম্বর মহান দিবস উপলক্ষে দেশবাসীকে বিজয় শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শাহরিয়া রেজা হিমেল।
রবিবার এক ক্ষুদে বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
হিমেল তারা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, নয়মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা তা লাভ করেছি। তাদের এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বেশী বেশী করে জানতে হবে। যাতে করে আমরা তাদের এই ইতহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগনের কল্যানে নিজেদের কাজে লাগাতে পারি। দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তারই আস্থাভাজন ভ্যানগার্ড জননেতা সাংসদ শামীম ওসমান। যিনি নারায়ণগঞ্জবাসীর কল্যানে কাজ করে চলেছেন। তিনি এবং তার ছেলে অয়ন ওসমান সর্বদা মানুষের কল্যানে কাজ করেন। মুক্তিযুদ্ধের সময় যে কয়েকটি পরিবার ছিল তার মধ্যে ওসমান পরিবার অন্যতম। আমি তরুনের অহংকার অয়ন ওসমান ভাইয়ের নির্দেশনায় দেশ ও জনগনের কল্যানে কাজ করে যেতে চাই। এই মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জবাসীকে জানাই আমার অন্তস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা।

