বিজয় বার্তা ২৪ ডট কম
বেগম রোকেয়ার ১৪৯ তম জন্ম বার্ষিকী ও ৮৭ তম মৃত্যু বার্ষিকীতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সরকারি মহিলা কলেজে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এসময়ে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি আক্তার, মহিলা কলেজের সংগঠক নাসিমা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলার আহ্বায়ক জেসমিন আক্তার, সংগঠক রাজলক্ষী, কল্পনা আরা বিউটি।
নেতৃবৃন্দ বলেন, বেগম রোকেয়া সমাজে নারীর যে অবস্থান দেখতে চেয়েছিলেন তার কাছাকাছিও আমরা পৌঁছাতে পারি নাই। সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। এই নির্মমতার পরিবর্তনে আজও রোকেয়া আমাদের অনুপ্রেরণা। রোকেয়ার আহ্বান, জাগো হে ভগিনী! আসুন, সমস্ত শোষণ, নির্যাতন, অন্ধত্ব,কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাড়াই। নারী পুরুষের মিলিত সংগ্রাম গড়ে তুলি। মনুষ্যত্ব সভ্যতা, স্বাধীনতা ও মানবতার দাবি আদায় করি।
নেতৃবৃন্দ সরকারি মহিলা কলেজে বেগম রোকেয়ার ভাষ্কর্য ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা জানায় এবং পুনরায় রোকেয়ার ভাষ্কর্য প্রতিষ্ঠার দাবি করেন।

