বিজয় বার্তা ২৪ ডট কম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন আগামী ২০২০ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশ থেকে জাপান সরকার ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার লোকজন নিয়ে যাবে। এ জন্য জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি সম্পাদন হয়েছে। তিনি বলেন, জাপান সরকারের কারিকুলাম অনুযায়ী নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে জাপানে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা কৌশলে যাওয়া গেল জাপান ও কুরিয়া বৈধ উপায়ে ছাড়া কোন ভাবে যাওয়া যাবে না। তিনি কোন দুষ্ট চক্র বা দালাল চক্রের ফাঁদে পা না দিয়ে জাপানিজ ভাষা শিখে জাপান যাওয়ার জন্য পরামর্শ দেন।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহাগহোসেন সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরো বলেন, জাপান সরকার বাংলাদেশ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাতগ্রাম এলাকায় জাপান ইপিজেড গড়ে তুলছে। এই ইপিজেডে আড়াইহাজারের মানুষ কাজ করে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে। তিনি এজন্য আড়াইহাজারে জাপানি ভাষা শেখার জন্য স্কুল গড়ে তোলার আহ্বান জানান। জাপানি ভাষা শিখে জাপানি ইপিজেডে শ্রমিক হয়ে কাজ করার আহ্বান জানান।

