বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজমুল কুমিল্লার কসবা থানার হাকর এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি আলেপ উদ্দিন জানান, নাজমুল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

