বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়্ণগঞ্জে শ্রেষ্ঠ করদাতা হিসেবে জেড এন্ড এন গ্রুপের কর্নদার ও সাংসদ শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমানকে সম্মাণনা ক্রেষ্ঠ প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জে আয়কর মেলা-২০১৯ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তাকে সম্মাণনা ক্রেষ্ঠ তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান, মহিলা সংসদ সদস্য হোসনে আরা বাবলী সহ অন্যন্যরা।

