BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রূপগঞ্জে মৎস চাষীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেফতার-২

BIjoyBarta24 by BIjoyBarta24
নভেম্বর ১৩, ২০১৯
in ব্রেকিং নিউজ, রুপগঞ্জ থানা
0
রূপগঞ্জে মৎস চাষীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেফতার-২
17
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় চুরির অপবাদ দিয়ে মৎস ও সবজি চাষী মজনু চৌধুরীসহ দুই জনকে গাছের সঙ্গে বেঁধে রেখে পাশবিক নির্যাতনের ঘটনায় নুরুল ইসলাম ও মনির হোসেন নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলামের নেতৃত্বে সড়েজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই দুই জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই দুই জন চারিতালুক এলাকার মৃত লস্কর আলী প্রধানের ছেলে। এদিকে, চাষ করা তিনটি পুকুরও দখলমুক্ত করে নির্যাতিত মজনু চৌধুরীকে বুঝিয়ে দেয় প্রশাসন। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এমদাদ হোসেন, ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সফিকুল ইসলাম, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুসহ আরো অনেকে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এমদাদ হোসেন জানান, এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মৎস ও সবজি চাষী মজনু চৌধুরী বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, চারিতালুক এলাকায় মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রিত হয়ে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মজনু চৌধুরী নামের এক মৎস ও সবজি চাষী। বাড়ির মালিক মিজানুর রহমান ও স্ত্রী মেহেরুন্নেছা মারা যাওয়ার পর থেকেই ওই এলাকার মজিবুর রহমানের ছেলে মাহাবুর, মোহাম্মদ মিয়ার ছেলে আকবর মিয়া, আইয়ুব মিয়া, ইয়ানুছ মিয়ার ছেলে মাজাহারুল ও নাজমুলসহ তাদের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী বাড়িঘর জবরদখল করতে মজনু চৌধুরীকে নানা ভাবে হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে । মজনু চৌধুরী অভিযোগ করে জানান, মজনু মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহন করে ৩টি পুুকুর বর্গা নিয়ে মৎস চাষ করে আসছেন। এসব মৎস পুকুরে রুই, কাতলা, মির্কা, ব্রিগেট, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন। পুকুরের চারপাশের পাড়ে লাউসহ বিভিন্ন সবজি চাষ করেন তিনি। গত ৩ মাস পুর্বে উল্লেখিত সন্ত্রাসীরা এক বিঘার একটি পুকুর জবরদখল করে নিয়ে যায়। বাকি দুইটি পুকুরের মাছ জোরপুর্বক ভাবে ধরে বিক্রি করে দেয়। পুকুর পাড়ে চাষ করা লাউসহ সবজি গাছ কেটে ফেলে। পুকুরে গেলেই মজনু চৌধুরীকে হত্যা ও হামলার হুমকি দিয়ে থাকে অভিযুক্তরা। গত এক মাস আগে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ফজরের নামাজরত অবস্থায় মসজিদ থেকে ডেকে নিয়ে মোশারফ হোসেন নামের এক যুবকের সঙ্গে মজনু চৌধুরীকে চুরির অপবাধ দিয়ে নারিকেল গাছের সঙ্গে বেঁধে ফেলে পাশবিক নির্যাতন চালায় নির্যাতনকারীরা। পরে দীর্ঘ এক মাস ঢাকা সোহরওয়ার্দী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে এসে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এছাড়া এ সংক্রান্ত রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে।

পরে

দুর্নীতির দায়ে এসপি হারুনকে হাইকোর্টে তলব

আগে

ফতুল্লা থানায় গ্রেপ্তারী পরোয়ানা আসামী চিহ্নিত করতে স্থানীয়দের সাথে মতো বিনিময় সভা অনুষ্ঠিত

আগে
ফতুল্লা থানায় গ্রেপ্তারী পরোয়ানা আসামী চিহ্নিত করতে স্থানীয়দের সাথে মতো বিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লা থানায় গ্রেপ্তারী পরোয়ানা আসামী চিহ্নিত করতে স্থানীয়দের সাথে মতো বিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.