বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ীতে একটি ওয়ার্কশপের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কাচঁপুর হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল হক বাবু জানান, নয়াবাড়ি গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ওই যুবকের আঙুলের ছাপ নিয়ে ডিজিটাল পদ্ধতিতে পরিচয় জানার চেষ্টা চলছে।

