বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ১৪ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি আলেপ উদ্দিন।
এর আগে শুক্রবার রাতে উপজেলার হিরাঝিল ও বিহারি ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০টি স্মার্টফোনসহ ১২৫০টি মোবাইল ও ২২ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- মো. সাজ্জাদ হোসেন, মো. শাহজালাল হাওলাদার, মো. হৃদয়, মো. আব্দুস ছাত্তার, মো. মিলন হোসেন, আবুল হোসেন, মো. মোস্তফা, মো. আলী অজগর, মো. রমজান সরদার, মো. নাসির উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. মাহিম মিয়া, মো. হায়দার আলী ও মো. শাহজাহান।
র্যাব জানায়, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও চিটাগাং রোড এবং এর আশপাশের এলাকায় কখনো গার্মেন্টস কর্মী আবার কখনো যাত্রীবেশে লোকজনের মানিব্যাগ, মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে তারা। চক্রের সদস্যরা ছিনতাই করা মালামাল মূল হোতা সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে আসে। সাজ্জাদ এই মালামাল হিরাঝিল এলাকার বিভিন্ন দোকানে গোপনে মজুত রাখে এবং বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে।

