বিজয় বার্তা ২৪ ডট কম
মিথ্যা সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো. মুন্না খানের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান।
সোমবার সকালে নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ অঞ্চলের আদালতে এই মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং সিআর-১১৫১/২০১৯।
মামলায় উল্লেখ্য করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য ধরে রেখে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ তার নেতৃত্বের সু-নাম অক্ষুন্ন রেখে বর্তমান নেতৃত্ব সঠিক ও সুনামের সাথে সাধারণ ছাত্র-ছাত্রীদের কল্যানে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বাদী আশরাফুল ইসমাঈল রাফেল নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দলীয় সকল নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলেছেন। তার সুযোগ্য নেতৃত্বে ও সততায় ঈর্ষানিত্ব হয়ে বাদী তথা ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করতে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের ধারবাহিকতায় গত ২১-০৯-২০১৯ ইং তারিখে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ চর্চা পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ১-৫ নং কলামে “ভিলনদের তালিকা প্রস্তুত, এ্যাকশন অচিরেই’ শিরোনামে মিথ্যা বানোয়াট সাজানো, কল্পিত মানহানী কর সংবাদ প্রকাশ করে। উক্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মনগড়া, কল্পিত, উদ্দ্যেশ প্রনোদীত ও মানহানীকর হয়ে বটে। উক্ত সংবাদে অন্যান্যদের সাথে বাদী ছবি ছাপানো হয় যা মানহানিকর।

