বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডে বয়ষ্ক ভাতা বহি প্রদান করেছেন নাসিকের সাবেক প্যানেল মেয়র ও ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উকিলপাড়া নিজ কার্য্যালয়ে এ ভাতা বহি প্রদান করেন তিনি।
এসময় শারমিন হাবিব বিন্নি বলেন, এই সময়টা আমার কাছে অনেক খুশির এই কারণে যে আমি আমার বাবা-মায়ের বয়সি এই প্রবীণ লোকগুলোর মাঝে বাংলাদেশ সরকারের দেয়া ভাতা বহি প্রদান করে তাদের মুখে হাসি ফুটাতে পেরেছি। এই লোকগুলির মুখের দিকে তাকিয়ে আমি আমার মরহুম বাবা-মায়ের অভাব মেটাতে পারি। আল্লাহ যতোদিন হায়াত রেখেছেন, ততোদিন আমি এভাবেই এই মানুষের সেবা করে যেতে চাই।
এসময় তিনি বর্তমান সরকারের ভাতা প্রদানের মহতি উদ্যোগের প্রশংসা করেন।
