বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন ২৩ আগষ্ট শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ’র সাথে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা ও মহানগর উদযাপন পরিষদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পোশাকে এবং সাদা পোশাকে জেলা পুলিশ গোয়েন্দা নজরদারি রাখবে বলে জানান পুলিশ সুপার।
উক্ত শোভাযাত্রাটি ডায়মন্ড চত্বর হয়ে ডিআইটি রোড অতিক্রম করে ফলপট্টি , মেট্রো সিনেমা হল এবং বঙ্গবন্ধু সড়ক হয়ে পুনরায় ডায়মন্ড চত্বরে এসে সমাপ্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক
শিখন সরকার শিপন, মহানগের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

