বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড ভূইয়াঁর বাগ এলাকায় সড়কের ঢালাই কাজের উদ্বোধন করেছেন নাসিক সাবেক প্যানেল মেয়র ও ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। গতকাল বুধবার দুপুরে ভূইয়াঁরবাগ তালতলা-বটতলা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।
সড়কের উদ্বোধনকালে বিন্নি বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে আমি এলাকাবাসীর কাছে দায়বদ্ধ। নির্বাচনের সময় এলাকাবাসীর কাছে এলাকার উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাহর অশেষ রহমতে সে ওয়াদা পালন করছি। যতোদিন বাঁচবো, এভাবেই জনগণের সেবা করে যাবো।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমূখ।

