বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, ‘সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সাধারন জ্বর হলেই জনসাধারণ মনে করছে এটা ডেঙ্গু জ্বর। তাই এ ভাইরাস সচেতন করতে ও ডেঙ্গু মশক মুক্ত করতে মশক নিধণের জন্য মাঠে নেমেছেন তিনি।
সোমবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউমডেল হাই স্কুল এন্ড কলেজ ও রূপসী নিউমডেল কিন্ডারগার্টেন স্কুলে মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু আতঙ্ক রোধে সোমবার সকাল থেকেই রূপসী নিউমডেল হাই স্কুল এন্ড কলেজ ও রূপসী নিউমডেল কিন্ডারগার্টেন স্কুল সহ বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন অভিযান শুরু করা হয়। এছাড়া পৌরসভার বাসিন্দাদের মাঝে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হাত মাইক দিয়ে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, রূপসী নিউমডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন সিকদার সহ অনেকে।

