বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কাঁচপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর সাজেদা হাসপাতালের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারিরা ৬ টি মটর সাইকেল দিয়ে হেলমেটধারী ৬ থেকে ৮ জনের একটি দল এসে গুলি করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকটি মটর সাইকেল নিয়ে ৮ জনের একদল হেলমেটধারী ছিনতাইকারী অস্ত্রের মুখে প্রাইভেট কারটিকে পথ গতিরোধ করে আটক করে। পরে একটি হাতুরি দিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে সাড়ে ৩২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা পালানোর সময় কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে।
ঘটনাস্থলে আসা এস আই কামরুল জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মনির হোসেন নামে এক কাপড় ব্যবসায়ী তার শ্যালক নিয়ে একটি দোকান ক্রয় করার সাড়ে ৩২ লাখ টাকা নিয়ে তাদের বাড়ি কুমিল্লা যাওয়ার উদ্যেশে রওনা দেয়।এসময় তারা কাচপুর সাজেদা হাসপাতালের সামনে আসলে ৬ টি মটর সাইকেল যোগে আসা ৮ জনের সশস্ত্র ছিনতাইকারী দল অস্ত্রের মুখে তাদের পথ গতিরোধ করে। হাতুরি দিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে টাকা ছিনিয়ে নেয়। পরে তারা কয়েক রাউন্ড ফাকা গুলি করে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ খানার ওসি(অপারেশন) জসিমউদ্দিন জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
