বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামলার চার বছর পর ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার উচিৎপুরা ইউপির মোহনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাবুদ্দিন মোহনপুরের আবুল হোসেন ওরফে আব্দুল হকের ছেলে।
আড়াইহাজার থানার এএসআই নকুল চন্দ্র ধর জানান, ২০১৫ সালের একটি সিআর মামলায় আদালত শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
