বিজয় বার্তা ২৪ ডট কম
ছেলে ধরা গুজবে কান না দিতে শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন সদর ওসি কামরুল ইসলাম।
বৃহষ্পতিবার দুপুরে শহরের ভূইয়ারবাগ এলাকার ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও ইশা’ আতুল কুরআন ওয়াস্ সুন্নাহ্ মাদ্রাসা সহ কয়েকটি মাদ্রাসায় তিনি পরিদর্শন করেন।
এসময় তিনি বিভিন্ন সচেতনামূলক দিক নির্দেশনা দিয়ে বলেন, আপনারা কোন ধরনের গুজবে কান দিবেন। কিছু কুচক্রি মহল ছেলে ধরা গুজব ছড়াচ্ছে।তাদের কথায় কাউকে মারবেন না। কোন অপ্রীতিকর ঘটনা দেখলে আমাদের পুলিশ বাহিনীকে খবর দিবেন। আমরা ব্যবস্থা নিবো। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। গুজব সম্পর্কে আপানারা সতর্ক থাকবেন।

