বিজয় বার্তা ২৪ ডট কম
মানুষের সেবা করতে মন্ত্রীত্ব লাগেনা। লাগে শুধু ভাল একটা মন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
দুবাই প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে মঙ্গলবার রাতে দুবাই এর শারজাহস্থ কোরাল বিচ রিসোর্টে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, কিছুদিন আগে আমার নেত্রীর সাথে অনেকক্ষন কথা হয়েছিল।সেই সময় তিনি আমাকে প্রশ্ন করলেন আমি তরে পরপর দুইবার মন্ত্রি দিলাম তুই মন্ত্রী হলি না কেন? একবার আমাকে ১৯৯৮ সালে মন্ত্রি দিয়েছিল। আমি নিজে না হয়ে আশরাফ ভাইয়ের নাম প্রস্তাব করি। আমি বলেছিলাম আপা আশরাফ ভাই আমার থেকে অনেক যোগ্য আপনি ওনাকে দিন।এরপর এলিভেনে ওপেনলি মন্ত্রী হওয়ার বলেছিলেন।আমি হই নাই।কারন আমি মনে করি প্রত্যেক জিনিষের উপযুক্ত একটা সময় আছে। মন্ত্রী হওয়া বেসিক বড় ব্যাপার না।মানুষের মনে জায়গা করে নেওয়াটাই বড় ব্যাপার। মানুষের সুখ মনে। ওনি বললেন হবা না। আমি বললাম আমি এটা চাই না।ওনি বললেন তুমি চাও কি? আমি বললাম আমি চাই মানুষের ভালবাসা এবং আপনার দোয়া।তিনি চুপ করে রইলেন। মানুষের সেবা করতে মন্ত্রীত্ব লাগেনা। লাগে ভাল একটা মন এবং আমি এটাই মানি।
তিনি আরো বলেন, আমি একজনের রাজনীতি করি। একজন কেই মানি। আমি মনে করি আমার মা বাবার পরে কিছু পেয়েছি ভালবাসা এবং কিভাবে মানুষকে ভালবাসতে হয় সেটাও শিখেছি। মা বাবা ও আমার বড় ভাই নাসিম ওসমানের পরে কেউ যদি আমাকে আল্লাহকে চিনিয়ে থাকেন এবং তিনি হলেন আমার মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা।

