বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জে তের বছরের শিশু আম্বিয়া নামের কাজের মেয়েকে একাধিকবার ধর্ষনের অভিযোগে বৃদ্ধা সালাহউদ্দিনকে আটক করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার বিকেল ৪ টায় ফতুল্লা থানাধীন কলেজ রোড এলাকা থেকে সালাহ উদ্দিনের মেয়ের জামাতা সজীবকে ধর্ষনকারী সন্দেহে আটক করলে তাকে বাঁচাতে বিকেল সাড়ে ৫ টায় থানায় আসলে নিজেই গ্রেফতার হয় সালাউদ্দিন।
গ্রেফতারকৃত সালাহ উদ্দিন (৬৮) শহরের আল্লামা ইকবাল রোডের (কলেজ রোড) মৃত শেখ ফজর আলীর ছেলে। ভুক্তভোগী আম্বিয়া (১৩) কুড়িগ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
ঘটনার বিবরনে ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ রোড এলাকা থেকে শিশু আম্বিয়ার ধর্ষনকারী সন্দেহে সজীবকে আটক করে এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সজীব ও আম্বিয়াকে থানায় আনার বিষয়টি নিয়ে তার শ্বশুর সালাউদ্দিন ও তার স্ত্রী শুভ থানায় আসে। শিশু আম্বিয়াকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সালাউদ্দিন তাকে ধর্ষন করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে বলে জানান। পরে সালাউদ্দিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষনের দোষ স্বীকার করেন তিনি। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এসআই ফজলুল হক জানান, ধর্ষন হওয়া শিশু আম্বিয়াকে ডাক্তারী পরিক্ষায় অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় নারী শিশু নির্যাতন, ও ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এলাকাবাসী জানায়, সজীবের শ্বশুর সালাহ উদ্দিন দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখনো সে অসুস্থ্য। এই গৃহ পরিচালিকা আম্বিয়া কয়েক বছর যাবৎ সালাহ উদ্দিনের মেয়ের বাসায় কাজ করে। সালাহ উদ্দিকে তো আমরা একজন ভাল মানুষ হিসেবেই জানতাম। তারমত লোক এমন কাজ করবে আমাদের ধারনার বাইরে। আজকাল কে কেমন উপর থেকে বুঝা যায়না।তবে ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার হোক।
(সমস্ত ঘটনার ভিডিও ও অডিও বিজয় বার্তা ২৪ ডট কমের এই প্রতিবেদকের কাছে সংগ্রহে রয়েছে।)
