বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেছেন, মাদক আমাদের সমাজে একটি অভিশাপের নাম। এটা আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের দিকেই নিয়ে যায়। মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করেছে। তাই আমাদের বিপথগামী সন্তানদেরও ভালোবাসার মাধ্যমে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। মাদকের বিরুদ্ধে গণজাগরণ তৈরী করতে হবে।
রোববার বিকেলে বন্দর থানাধীন বুরুন্দি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মাদক বিরোধী সভার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক সমাজ থেকে চিরবিদায় করতে হলে সমাজের পঞ্চায়েত কমিটিকে এগিয়ে আসতে হবে। শর্ষের ভিতর থেকে ভুত তাড়াতে হবে। নিজেদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকেই প্রথম যুদ্ধ ঘোষনা করতে হবে। মাদক ব্যবসায়ী যেই হোক প্রতিহত করতে হবে। আপনারা শক্ত হলেই মাদক ব্যাবসায়ীরা আর সাহস পাবে না। আমি বলে দিতে চাই আজ থেকে এই বুরুন্দি থেকেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করলাম। আপনারা সবাই সোচ্চার হোন। ইনশাল্লাহ সবসময়ই আমাকে আপনাদের পাশে পাবেন।
বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি জুলহাস সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বুরুন্দি তিন তারা জামে মসজিদের সভাপতি হাজী আবু হানিফা,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিএ, বুরুন্দি এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ইয়ার হাজী,সমাজ সেবক ইয়ানূর মিয়া, হাজী মতিউর রহমান, হাজী সামসুল হক,তোফাজ্জল হোসেন, সিরাজ মিয়া, সুমন প্রধাণ, আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি,হাজী শাহাবুদ্দিন, যুবলীগ নেতা লায়েক আহমেদ সিদ্দিকী বাবু,রুহুল আমিন প্রমূখ।
