বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তোলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার বিকেলে ঝালকুড়িতে এস.এম. ট্রেডার্সে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়াড় সার্ভিসের নয়টি ইউনিট।
এই তোলার গোডাউনে আটশ টন তোলা মজুদ ছিল। যার মূল প্রায় সাত কোটি টাকা। এই গোডাউনে ২০ জন শ্রমিক কাজ করে। আগুনে দেখে তারা গোডাউন থেকে বেড় হয়ে আসে বলে ম্যানেজার সূত্রে জানা যায়।
বাংলাদেশ ফায়াড় সার্ভিস ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুন লাগার কারন এখনো জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। এই ঘটনায় কেউ এখনো আহত হয়নি। ডাস্পিং এর কাজ চলছে। শেষ হলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

