বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে এক কাভার্ডভ্যান চালকের লাঠির আঘাতে হেলপার অন্তর চন্দ্র দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার বিসিক ট্রাক স্ট্যান্ডে তাকে মারধর করা হয়েছিল। নিহত অন্তর চন্দ্র দাস বন্দর স্কুল ঘাট মালেকের বাড়িভাড়াটিয়া অনন্ত চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
নিহতের মা শেফালী দাস জানান, অভাবের সংসার তাই শরীলে জ্বর নিয়ে প্রতিদিনের মতো কাজে যান অন্তর চন্দ্র দাস।স্ট্যান্ডে গিয়ে আরো বেশি অসুস্থ বোধ করায় গাড়িতে (ট্রাকে) বিশ্রাম নিচ্ছিলেন অন্তর। এসময় চালক ফারুক এসে তাকে গাড়ি পরিস্কার করতে বলেন।তখল অন্তর শরীল ভাল না জানালে গাড়িতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। পরে অন্তরকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে চিকিসা দেয়া হয়। সেখান থেকে অন্তরকে বাসায় নেয়া হয়। শনিবার সকালে অবস্থার অবনতি ঘটলে অন্তরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা ইমন বলেন, হাসপাতালে আসার পূর্বেই অন্তরের মৃত্যু হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, অন্তর নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

