বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সনাতন উৎসব উল্টো রথ যাত্রা পালিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওভোগ লক্ষীণারায়ন আখড়া মন্দির থেকে এ বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে ২নং রেইল গেট হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। রথ টানার সময় হাজার হাজার নারী পুরুষ উলুধনী দিয়ে কলাচিনি ছিটিয়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরগুলোকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। সকাল থেকেই এসব মন্দিরে ধর্মীয় সংগীত পরিবেশন সহ বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ এ অনুষ্ঠানে অংশ নেন।
এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন স্পটে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। বহুতল ভবন থেকে সার্বক্ষনিক নজরদারী করা হয়।
গত ৪ জুলাই কঠোর নিরাপত্তার ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করে। বিকেলে শহরের দেওভোগ লক্ষীণারায়ন আখড়া মন্দির থেকে এ বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
