বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার কাশীপুর শান্তিনগর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন সালুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন সালুর বিরুদ্ধে হত্যাসহ দশটি মামলা রয়েছে। কাশীপুর ভোলাইল এলাকার সিদ্দিক মিয়া (৫৫) হত্যাকান্ডের ঘটনায় হত্যাকান্ডের মিশনে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যাকান্ডে গ্রেপ্তার হওয়া আবু বক্করের আদালতের দেয়া ১৬৪ ধারা জবানবন্দিতে নাম বলে যাওয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন সালু ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার সফর আলীর ছেলে। স্থানীয়রা জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন সালু এক আওয়ামীলীগ নেতার শেল্টারে থেকে বেপরোয়া হয়ে উঠে। গত ১৪ জুন রাতে ও ১৫ জুন সকালে কাশীপুর শান্তিনগর এলাকার আট বাড়িতে ভাংচূর ও লুটপাট চালায় সালু বাহিনী। এরপরপ্তারের দাবীতে শান্তিনগরবাসী ১৮ জুন মানববন্ধর করেছিল। স্থানীয়রা আরো জানান, শান্তিনগরকে অশান্তির নগরে পরিনত করেছিল মাদক ব্যবসায়ী সালু। ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফির শেল্টারে থানায় এতোদিন বেশ দাপটের সাথে মাদক ব্যবসা, হত্যাসহ নানা অপকর্ম করে পাড় পেয়ে যাচ্ছিল। গত ১৪ জুন রাতে ও ১৫ জুন সকালে উত্তর কাশীপুর এলাকায় সালু ও তার ভাই হীরা ব্যাপক তান্ডব চালালেও শফিউল্লাহ শফির লোক হওয়ায় কারণে ভোক্তভোগীরা থানায় অভিযোগ ও মানববন্ধন করেও কোন প্রকার সহযোগীতা পাননি। এদিকে, সিদ্দিক হত্যা মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিদ্দিক মিয়া হত্যাকান্ডের বিষয়ে অজ্ঞাত নামা আসামী করে নিহতের মেয়ে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্ত করে ইতিপূর্বে একে একে তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আবু বক্কর নামে একজন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। আবু বক্করের দেয়া জবানবন্দি মূলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকসহ ৯ টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। আর হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সালাউদ্দিন সালুকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। প্রসঙ্গত গত ১৩ জুন বিকেলে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকাস্থ শহিদ মিয়ার বাড়িতে বসবাসরত সিদ্দিক মিয়ার রুমে আবু বক্কর সহ ৮ থেকে ৯ জন মাদকসেবী ইয়াবা সেবন করতে বসেন। এসময় সবাই ইয়াবা সেবন করছে কিন্তু সিদ্দিক মিয়াকে কেউ সেবন করতে দিচ্ছেনা। এতে সিদ্দিক মিয়া উত্তেজিত হয়ে উঠলে অন্যরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ৮ থেকে ৯ জন মিলে সিদ্দিক মিয়াকে মারধর করে বুকে কাঠ ও বাঁশ দিয়ে এলোপাতারি আঘাত করে হত্যা শেষে বাড়ির পাশের জমির কাশবন ভিতরে লাশ গুম করার উদ্দেশে সেখানে ফেলে চলে যায়। নিহত সিদ্দিক ফতুল্লার দেওভোগ মুন্সীবাড়ি এলাকার মৃত.ফজর আলী মুন্সীর ছেলে। সে তার পরিবার নিয়ে ভাতিজা শহিদের বাড়িতে বসবাস করে। আর গ্রেপ্তার কৃত সালাউদ্দিন সালু কাশীপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী। তাতে গ্রেপ্তার করাতে স্বস্তি ফিরেছে শান্তিনগরবাসীর মধ্যে। তবে সালু বাহিনীর সকল সদস্য ও তার শেল্টার দাতাদেরও আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
