বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১মে) জেলা প্রশাসকের বাংলোতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আজম আলী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ অঞ্চল মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সেলিম রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
