বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালাপাহাড়িয়া এলাকায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আমেনা বিবি। শনিবার গভির রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জানান, কালাপাহাড়িয়ার উলুকান্দি গ্রামে জমির উদ্দিন ফকিরের বাড়ি নৃশংস এই ঘটনা ঘটেছে। ফকির বাড়ির মাজারের পাশে ছোট্ট এক টিনের চালার ঘরে আমেনা বিবি থাকত। তার স্বামীর নাম মোহাম্মদ আলী। রাত দু’টার দিকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আমেনা বিবির কানের স্বর্ণালংকার নিয়ে যায়। এবং গলায় মশারি প্যাঁচিয়ে হত্যার পর আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরৎ হাল পরীক্ষা করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এপযন্ত কাউকে আটক করা হয়নি।
