বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার (২০এপ্রিল) বিকেল থেকে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার হারুনর রশিদের নির্দেশে এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
এসময় নাসিক ৩নং ওয়ার্ডের নয়া আটি মুক্তি নগর এলাকায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজের নেতৃত্বে শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকৃত ওই মাদক ব্যবসায়ির নাম শাহিন (২৬)। সে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বিকার করেছে।
অপর দিকে ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলকায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে সহকারি উপ-পরিদর্শক কামরুজ্জামান ৩০ পিছ ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসয়িকে আটক করেছেন। পুলিশ জানায় দেলোয়ারের নামে একাধিক মাদক মামলা রয়েছে। সর্বশেষ সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশে বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মীর শাহিন শাহ পারভেজ।

